Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য চূড়ান্ত

চলতি মাসেই শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া। বৃহস্পতিবারই ফিফার তরফ থেকে প্রাথমিকভাবে টুর্নামেন্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়।

ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য চূড়ান্ত
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: চলতি মাসেই শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া। বৃহস্পতিবারই ফিফার তরফ থেকে প্রাথমিকভাবে টুর্নামেন্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়। গ্রুপ পর্বের ম্যাচে টিকিট দাম ধার্য হয়েছে ৬০ ডলার (প্রায় ৫,৩০০ টাকা)। আর ফাইনাল ম্যাচ দেখতে খরচ করতে হবে ৬ হাজার ৭৩০ ডলার (প্রায় ৫ লক্ষ ৯৪ হাজার টাকা)। তবে এবারই প্রথমবারের জন্য চাহিদার উপর টিকিটের দামে বদল আনতে পারে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম স্লট খোলা হবে আগামী ১০ সেপ্টেম্বর। ভিসা কার্ড হোল্ডাররাই সেখানে নাম নথিভুক্ত করতে পারবেন। এরপর ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে নির্দিষ্ট সংখ্যক মানুষকে। ২৯ সেপ্টেম্বর জানিয়ে দেওয়া হবে সেই তালিকা। ১ অক্টোবর শুরু হবে টিকিট বিক্রি। মাথাপিছু একটি ম্যাচে চারটি টিকিট বিক্রি করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ