Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মহিলাদের বিশ্বকাপ দাবা: ফাইনালে উঠে ইতিহাস দিব্যার

মহিলাদের বিশ্বকাপ দাবায় অংশ নিতে জর্জিয়ার বাতুমি রওনা হওয়ার সময়ও তাঁর নামের পাশে কোনও গ্র্যান্ড মাস্টার নর্ম ছিল না।

মহিলাদের বিশ্বকাপ দাবা: ফাইনালে উঠে ইতিহাস দিব্যার
  • ২৪ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: মহিলাদের বিশ্বকাপ দাবায় অংশ নিতে জর্জিয়ার বাতুমি রওনা হওয়ার সময়ও তাঁর নামের পাশে কোনও গ্র্যান্ড মাস্টার নর্ম ছিল না। একের পর এক চমকপ্রদ পারফরম্যান্সে ১৯ বছরের দিব্যা দেশমুখ শুধুমাত্র সেই লক্ষ্যই পূর্ণ করলেন না, পৌঁছে গেলেন ফাইনালে। বুধবার সেমি-ফাইনালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন তান ঝংজিকে হারিয়ে গড়লেন ইতিহাস। ভারতের প্রথম মহিলা দাবাড়ু হিসেবে বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর খুশিতে চোখের জল সামলাতে পারলেন না নাগপুরের তরুণী।

Advertisement

গোটা প্রতিযোগিতাতেই দুরন্ত ফর্ম মেলে ধরেছেন দিব্যা। তবে সবচেয়ে বড় চমকটা দিলেন বিশ্বের চার নম্বর ঝংজিকে হারিয়ে। এটাই তাঁর কেরিয়ারের সেরা জয়। সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে দিব্যা সাদা ঘুঁটি নিয়ে কিস্তিমাত করেন চীনের তারকা দাবাড়ুকে। মঙ্গলবার তাঁদের মধ্যে প্রথম লেগের ম্যাচটি ড্র হয়েছিল। ওই গেমে কালো ঘুঁটি নিয়ে খেলেছিলেন দিব্যা। সবমিলিয়ে ঝংজির বিরুদ্ধে তিনি জিতলেন ১.৫-০.৫ পয়েন্টে। টানটান উত্তেজনার ম্যাচে যে কেউ জিততে পারতেন। শেষ পর্যন্ত মাঠা ঠান্ডা রেখে কিস্তিমাত করেন দিব্যাই। এছাড়াও ফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছেন আর এক ভারতীয় কোনেরু হাম্পি। তিনি সেমি-ফাইনালে মুখোমুখি হবেন শীর্ষ বাছাই চিনের লি তিংজির।

Advertisement
সম্পর্কিত সংবাদ