Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রায়গঞ্জ শহরজুড়ে ফের সক্রিয় মহিলা গ্যাং, দু’জন গ্রেপ্তার

মাঝে কয়েকমাস উধাও থাকলেও ভিনরাজ্যের মহিলা পকেটমার গ্যাং ফের সক্রিয় রায়গঞ্জ শহরে। শিশু কোলে নিয়ে শহরের রাস্তায় অভিনব কায়দায় তারা চালাচ্ছে হাত সাফাই।

রায়গঞ্জ শহরজুড়ে ফের সক্রিয় মহিলা গ্যাং, দু’জন গ্রেপ্তার
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: মাঝে কয়েকমাস উধাও থাকলেও ভিনরাজ্যের মহিলা পকেটমার গ্যাং ফের সক্রিয় রায়গঞ্জ শহরে। শিশু কোলে নিয়ে শহরের রাস্তায় অভিনব কায়দায় তারা চালাচ্ছে হাত সাফাই। তাদের সফট টার্গেট শহরের ব্যস্ততম রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, টোটোয় চেপে যাওয়া মহিলা, বৃদ্ধ-বৃদ্ধারা। কয়েকদিন ধরে মহিলা গ্যাংটির গতিবিধি নজরে এসেছে রায়গঞ্জ থানার পুলিসের।

Advertisement

থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, কয়েকজন শিশু সহ সন্দেহভাজন কয়েকজন মহিলার উপর নজর রাখা হয়েছে। একটি অভিযোগের ভিত্তিতে তাদের মধ্যে পুণম দেবী (২২) ও রেশমা মণ্ডল (৩০) নামে দুই মহিলাকেও গ্ৰেপ্তার করা হয়েছে। ধৃতরা দু’জনই বিহারের বাসিন্দা।
পুলিস সূত্রে দাবি, মঙ্গলবার রায়গঞ্জ শহরের এনবিএসটিসি বাসস্ট্যান্ডে এক মহিলার টাকার ব্যাগ চুরি করে পালায় অভিযুক্তরা। বিষয়টি টের পেয়ে মহিলা রায়গঞ্জ থানার দ্বারস্থ হন ওই মহিলা। এরপরই দুই মহিলাকে পকেটমারির অভিযোগে পাকড়াও করা হয়। ধৃতদের থেকে চুরি যাওয়া ব্যাগ ও অন্য সামগ্রী উদ্ধার হয়েছে। দু’জনকেই বুধবার জেলা আদালতে হাজির করা হয়।
পুলিস সূত্রে দাবি, এর আগে এপ্রিল মাসে বাচ্চা কোলে নেওয়া কয়েকজন ভিনরাজ্যের মহিলা পকেটমারের সন্ধান পায় রায়গঞ্জ থানার পুলিস। সেসময়ও কয়েকজনকে আটক করে তদন্ত হওয়ার পর মহিলা গ্যাংটির ব্যাপারে হদিশ পাওয়া যায়। সেই থেকেই রায়গঞ্জ থানার সাদা পোশাকের পুলিস নজরদারি রাখে শহরের ব্যস্ততম এলাকাগুলোতে। পুলিসের সংযোজন, ওই মহিলা গ্যাংয়ের দু-একজনের পুরনো অপরাধের রেকর্ডও রয়েছে। তাদের কয়েকজন আগেও ধরা পড়েছে। এখনও ধরা পড়ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ