Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নাগালদের কাছে পরাস্ত ফেডেরারের দেশ

ডেভিস কাপে ইতিহাস গড়ল ভারত। শনিবার সুইৎজারল্যান্ডকে বশ মানিয়ে ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার্সে জায়গা করে নিলেন সুমিত নাগালরা।

নাগালদের কাছে পরাস্ত ফেডেরারের দেশ
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিয়েল: ডেভিস কাপে ইতিহাস গড়ল ভারত। শনিবার সুইৎজারল্যান্ডকে বশ মানিয়ে ওয়ার্ল্ড গ্রুপ কোয়ালিফায়ার্সে জায়গা করে নিলেন সুমিত নাগালরা। ফেডেরারের দেশের বিরুদ্ধে আগাগোড়াই দাপট দেখায় ভারত। এদিন ফিরতি সিঙ্গলসে হেনরি বার্নেটকে স্ট্রেট সেটে হারান নাগাল। ম্যাচের ফল ৬-১ , ৬-৩। সব মিলিয়ে ৩-১ ব্যবধানে টাই জিতল ভারতীয় দল। উল্লেখ্য, ১৯৯৩ সালে ডেভিস কাপে ফ্রান্সকে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া। দীর্ঘ ৩২ বছর পর ইউরোপের মাটিতে স্পর্ধার জয় ছিনিয়ে নিল ভারত। আগের দিন প্রথম সিঙ্গলসে তরুণ খেলোয়াড় দক্ষিণেশ্বর সুরেশকে নামিয়ে কিছুটা ফাটকা খেলেছিল টিম ম্যানেজমেন্ট। সবাইকে চমকে দিয়ে দলকে লিড দিয়েছিলেন তিনিই। ৬ ফিট ৫ ইঞ্চির এই তরুণ লম্বা রেসের ঘোড়া।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ