Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্মার্ট মিটার চালু হওয়ায় কাজ হারানোর শঙ্কা

স্মার্ট মিটার চালু হওয়ায় কাজ হারানোর শঙ্কা
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কাজ হারানোর আশঙ্কায় কর্মবিরতি আন্দোলন শুরু করলেন বিদ্যুৎবণ্টন কোম্পানির একাংশের কর্মী। মঙ্গলবার ওই কর্মীরা চন্দননগরের ডিভিশনাল ম্যানেজারের কাছে স্মারকলিপি দিয়েছেন। ওই কর্মীরা মূলত কোম্পানির তরফে মিটার রিডিং নেওয়ার কাজ করতেন। কর্মীদের অভিযোগ, একটি সংস্থার মাধ্যমে তাঁদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু বর্তমানে স্মার্ট মিটার চালু করা হচ্ছে। হুগলিতে সেই কাজ শুরু হয়েছে। তাতে তাঁদের আর কাজের সুযোগ থাকছে না। কিন্তু সংস্থা বিকল্প কাজে তাঁদের নিয়োগ করছে না। যদিও সংস্থার তরফে বলা হয়েছে, তারা শুধু মিটার রিডিং নেওয়ারই বরাত পেয়েছিলেন। সেই কাজ না থাকলে কর্মীদের কাজ দেওয়ার সুযোগও থাকছে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ