Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্প-সমালোচক প্রাক্তন কর্তার বাসভবনে এফবিআইয়ের তল্লাশি

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ১৭ মাস আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুদায়িত্ব সমলেছেন তিনি। একদা ট্রাম্প ঘনিষ্ঠ সেই জন বল্টনই এখন মার্কিন প্রেসিডেন্টের প্রবল সমালোচক।

ট্রাম্প-সমালোচক প্রাক্তন কর্তার বাসভবনে এফবিআইয়ের তল্লাশি
  • ২৩ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ১৭ মাস আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গুরুদায়িত্ব সমলেছেন তিনি। একদা ট্রাম্প ঘনিষ্ঠ সেই জন বল্টনই এখন মার্কিন প্রেসিডেন্টের প্রবল সমালোচক। ভারতের উপর অতিরিক্ত ২৫ শুল্ক চাপানোর বিরুদ্ধে বারবার সরব হয়েছেন। এই ইস্যুতে একদিন আগেও ট্রাম্পকে নীতিভ্রষ্ট প্রেসিডেন্ট বলে কটাক্ষ করেছেন তিনি। আর এবার সেই বল্টনের বাড়িতেই হানা দিল এফবিআই। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি চলার মধ্যেও ট্রাম্পকে খোঁচা দিতে ছাড়েননি বল্টন। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ঠেস দিয়েছেন তিনি। লিখেছেন, ট্রাম্পের হস্তক্ষেপই সার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনও অগ্রগতির সম্ভাবনা নেই। তবে বৈঠকের পালা চলতেই থাকবে। কারণ ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার চান। যদিও এইসব বৈঠক করে কোনও লাভ হবে না।  

Advertisement

সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গোপন সরকারি নথি সংক্রান্ত তদন্তের অঙ্গ হিসেবে বল্টনের বাড়িতে তল্লাশি চালিয়েছে এফবিআই। তবে তাঁকে এখনও আটক করা হয়নি। তবে ট্রাম্প সমালোচনার আবহেই যেভাবে প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিল, তা নিয়ে চর্চা তুঙ্গে। এবিষয়ে প্রশাসনের তরফে সরকারিভাবে কোনও বিবৃতি প্রকাশ হয়নি ঠিকই। তবে স্বয়ং এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলের একটি ইঙ্গিতবাহী পোস্ট জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে। তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়। এফবিআই এজেন্টরা অভিযান চালাচ্ছেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ