Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

মনপসন্দ মাশরুম

বাটন মাশরুম ৩০০ গ্রাম, রসুন কুচি ৩ চা চামচ, গার্লিক পাউডার  চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, মাখন ১ চা চামচ, নুন স্বাদ মতো, চিলি ফ্লেক্স   চা চামচ, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, বেসিল পাতা কুচি ৮-১০ টা, ওরেগ্যানো  চা চামচ, সয়া স্যস ২ চা চামচ, স্প্রিং অনিয়ন ৩ চা চামচ, রোস্টেড সাদা তিল  চা চামচ।

মনপসন্দ মাশরুম
  • ৫ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চিলি গার্লিক মাশরুম

Advertisement

উপকরণ: বাটন মাশরুম ৩০০ গ্রাম, রসুন কুচি ৩ চা চামচ, গার্লিক পাউডার  চা চামচ, অলিভ অয়েল ১ চা চামচ, মাখন ১ চা চামচ, নুন স্বাদ মতো, চিলি ফ্লেক্স   চা চামচ, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, বেসিল পাতা কুচি ৮-১০ টা, ওরেগ্যানো  চা চামচ, সয়া স্যস ২ চা চামচ, স্প্রিং অনিয়ন ৩ চা চামচ, রোস্টেড সাদা তিল  চা চামচ।

প্রণালী: প্যানে মাখন ও অলিভ অয়েল হালকা গরম করে রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিন। তারপর মাশরুম, গার্লিক পাউডার, নুন, চিলি ফ্লেক্স, বেসিল পাতা কুচি, ওরেগ্যানো দিয়ে নাড়াচাড়া করে নিন। এরপর সয়া স্যস দিয়ে দিন। ভালো করে এপিঠ ওপিঠ করে সাদা তিল ও স্প্রিং অনিয়ন দিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

স্টার ফ্রায়েড মাশরুম উইথ ব্রকোলি

উপকরণ: মাশরুম ২৫০ গ্রাম, ব্রকোলি ৮-১০ টুকরো, সাদা তেল ২ চা চামচ, সাদা জিরে  চা চামচ, হলুদ গুঁড়ো  চা চামচ, লঙ্কা গুঁড়ো  চা চামচ, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, পেঁয়াজ পাতা কুচি ৪ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, গ্রেট করা আদা  চা চামচ, সাদা পেঁয়াজ কুচি ১টা, নুন স্বাদ মতো।

প্রণালী: প্রথমে মাশরুমগুলো খুব ভালো করে ধুয়ে চার টুকরো করে কেটে নিন। ব্রকোলি হালকা ভাপিয়ে নিন। প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে ভেজে নিন। এবার আদা ও পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে মাশরুম দিয়ে দিন। একটু ঢাকা দিয়ে রান্না করুন মিনিট পাঁচেক। এবার ওর মধ্যে নুন, হলুদ, লঙ্কা, গোলমরিচ গুঁড়ো ও ব্রকোলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। পেঁয়াজ পাতা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

ক্রিমি বাটার গার্লিক মাশরুম

উপকরণ: বাটন মাশরুম ২৫০ গ্রাম, মাখন ২ চা চামচ, ফ্রেশ ক্রিম ১০০ মিলি, নুন স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো  চা চামচ, রসুন কুচি ২ চা চামচ, পেঁয়াজ কুচি ৩ চা চামচ, চিলি ফ্লেক্স  চা চামচ, প্যাপরিকা পাউডার  চামচ, গার্লিক পাউডার  চা চামচ।

প্রণালী: মাশরুম দু’টুকরো করে কেটে নিন। এবার একটা প্যানে মাখন গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে তুলে রাখুন। ওই প্যানেই রসুন কুচি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিন। তাতে নুন মিশিয়ে নেড়ে দিন। তারপর মাশরুম দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিন। তারপর সামান্য গরম জল দিয়ে ঢাকা দিন। ঢিমে আঁচে রান্না করুন। মিনিট পাঁচেক পর ঢাকনা খুলে চিলি ফ্লেক্স, ফ্রেশ ক্রিম, প্যাপরিকা পাউডার, ভাজা পেঁয়াজ ও গার্লিক পাউডার সবকিছু ভালো করে মিশিয়ে দিন। আবারও ঢাকা দিয়ে রান্না করুন কিছুক্ষণ। ফ্রেশ ক্রিম মাশরুমের সঙ্গে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ