Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঝাড়ফুঁক করার নামে বউমার শ্লীলতাহানি, ধৃত তান্ত্রিক শ্বশুর

বাপের বাড়ি গিয়ে রাতের অন্ধকারে ভয় পেয়েছিলেন বউমা। সমস্যা কাটাতে ঝাড়ফুঁক করার পরামর্শ দিয়েছিলেন তান্ত্রিক শ্বশুরমশাই।

ঝাড়ফুঁক করার নামে বউমার শ্লীলতাহানি, ধৃত তান্ত্রিক শ্বশুর
  • ৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাপের বাড়ি গিয়ে রাতের অন্ধকারে ভয় পেয়েছিলেন বউমা। সমস্যা কাটাতে ঝাড়ফুঁক করার পরামর্শ দিয়েছিলেন তান্ত্রিক শ্বশুরমশাই। সেই ঝাড়ফুঁক করার সময় বউমার শ্লীলতাহানি করার অভিযোগ উঠল শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে! খোদ সল্টলেকে এই ঘটনা ঘটেছে। ‘নির্যাতিতা’ বউমা এ নিয়ে বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিস রবিবার অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম অশোককুমার সাউ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সল্টলেকের দত্তাবাদ রোড এলাকায়। গত ১ জুন জামাইষষ্ঠীর দিন বউমাকে সঙ্গে নিয়েই শ্বশুরবাড়িতে যায় ছেলে। ওইদিন রাতে কোনওভাবে ভয় পেয়ে যান বউমা। পরের দিন তাঁরা বাড়িতে ফিরে আসেন। অভিযোগ, ২ জুন সকাল ৯টার সময় বাড়িতে কেউ ছিলেন না। সেই সময় শ্বশুরমশাই ঝাড়ফুঁক শুরু করেন। বউমা পুলিসকে জানিয়েছেন, ঝাড়ফুঁক করার নামে শ্বশুর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন। শনিবার বিধাননগর দক্ষিণ থানায় তিনি শ্বশুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছে, অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ