Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পুত্রসন্তানকে ‘খুন’ করে আত্মঘাতী বাবা, ছোট ছেলেকে নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় হতাশা

মুম্বইতে কাজে যাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। বিবাদ এতটাই চরমে পৌঁছেছিল যে, দুই সন্তানের মধ্যে এক সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী।

পুত্রসন্তানকে ‘খুন’ করে আত্মঘাতী বাবা, ছোট ছেলেকে নিয়ে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় হতাশা
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: মুম্বইতে কাজে যাওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। বিবাদ এতটাই চরমে পৌঁছেছিল যে, দুই সন্তানের মধ্যে এক সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী। পড়ে ছিল অসুস্থ বিশেষভাবে সক্ষম। স্ত্রী ও ছোট সন্তান বাপের বাড়ি চলে যাওয়ায় চিন্তায় পড়ে যান আজিজুল আলি। তার উপর মুম্বইতে নিজের কর্মক্ষেত্রে যেতে না পারায় আর্থিক অনটনও ছিল। এই দুইয়ের অবসাদে চার বছরের অসুস্থ পুত্রকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে নিজেও আত্মঘাতী হলেন আজিজুল। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের লহুজগ্রাম এলাকা। 

Advertisement

রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকারের বক্তব্য, চারবছরের পুত্র সন্তান আলি হক ও তার বাবা আজিজুল আলির (২৪) একই ঘর থেকে বুধবার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের পুত্রকে খুনের পর আত্মঘাতী হয়েছেন আজিজুল। যদিও এখনও জোড়া অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে তদন্ত বাকি আছে। বাবা-ছেলের মৃত্যুর কারণ জানতে দেহগুলির ময়নাতদন্ত করানো হয়েছে। 
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, এদিন সকালে পরিবারের দু-একজন সদস্য আজিজুলকে বাড়িতে ডাকতে গেলে জোড়া মৃত্যুর ঘটনাটি প্রকাশ্যে আসে। মৃতের আত্মীয় মহিরুদ্দিন ও স্থানীয় পঞ্চায়েত সদস্য আমিনুল ইসলাম জানান,  আজিজুল আদতে পরিযায়ী শ্রমিক। নির্মাণ শ্রমিকের কাজ করেন মুম্বইতে। তাঁর দুই সন্তান। বড় ছেলে জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। মাস দুই আগে আজিজুল বাড়ি ফিরে এসেছেন। বুধবার ফের তাঁর মুম্বইতে কাজে ফিরে যাওয়ার কথা ছিল। বিভিন্ন রাজ্যে পরিযায়ীদের উপর অসহনীয় নির্যাতনের ঘটনা শুনে স্বামীকে মুম্বই যেতে বারণ করেন আজিজুলের স্ত্রী। এনিয়েই দিন কয়েক আগে অশান্তি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। শেষে রাগ করে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যান আজিজুলের স্ত্রী।
আজিজুলের কাছে ছিল ৪ বছর বয়সী বিশেষভাবে সক্ষম বড় ছেলে। স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় রাগ ও অভিমানে আজিজুল এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেন বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় অবাক প্রতিবেশীরা। ছেলেকে ফাঁস লাগিয়ে মেরে ফেলে নিজে ঝুলিয়ে পড়ার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বাহিনের লহুজগ্রামে।  হাসপাতালে মৃতদেহ। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ