Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জেসিনকে সিনিয়র দলে চান ভক্তরা

গতবারই সিনিয়র দলের জার্সিতে অভিষেক ঘটেছিল জেসিন টিকের। ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতের নজর কাড়েন তিনি।

জেসিনকে সিনিয়র দলে চান ভক্তরা
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: গতবারই সিনিয়র দলের জার্সিতে অভিষেক ঘটেছিল জেসিন টিকের। ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে তৎকালীন কোচ কার্লেস কুয়াদ্রাতের নজর কাড়েন তিনি। তবে চোট-আঘাতের জেরে ক্রমশ হারিয়ে যান এই কেরালাইট ফুটবলার। চলতি মরশুমেও ঘরোয়া লিগে অনিয়মিত হতে পরেন তিনি। তবে সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার পরিবর্ত হিসেবে মাঠে নেমেই জোড়া গোল জেসিনের। সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচে হ্যাটট্রিকও পেতে পারতেন এই তরুণ ফুটবলার। আর এই পারফরম্যান্সের পরে ফের জেসিনকে সিনিয়র দলে ফেরানোর দাবি জোরালো হল সমর্থকমহলে। মাঠ ফেরত অনেকেই বলতে থাকেন, বর্তমানে সিনিয়র দলে খেলা ফুটবলারদের চেয়ে অনেক বেশি কার্যকরী জেসিন। কলকাতা লিগে নিয়মিত গোল করছেন। এরপর কেন তাঁকে সুযোগ দেবেন না কোচ অস্কার ব্রুজোঁ? জেসিন অবশ্য এই সব নিয়ে ভাবতে নারাজ। বরং রিজার্ভ দলের হয়ে কলকাতা লিগ জয়কেই পাখির চোখ করছেন তিনি।

Advertisement

এদিকে, রবিবার ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে সুপার সিক্সের লড়াই জমিয়ে দিল ইউনাইটেড স্পোর্টস। ২-০ গোলে জিতল লালকমল ভৌমিকের ছেলেরা। আর সেই সুবাদে প্রবলভাবে খেতাব জয়ের দৌড়ে রইল ইউনাইটেড। সুপার সিক্সের পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ সুরুচি সংঘ। সেই ম্যাচ জিতলেই ইস্ট বেঙ্গলের মতোই ইউনাইটেডের ঝুলিতে থাকবে দু’ম্যাচে ছয় পয়েন্ট। অর্থাৎ সেক্ষেত্রে শেষ ম্যাচেই নির্ধারিত হবে লিগের শিরোপা।

Advertisement
সম্পর্কিত সংবাদ