Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভুয়ো ভোটার, ভুয়ো ঠিকানা: কর্ণাটকে ভোটার তালিকায় কারচুপি নিয়ে সরব রাহুল

মহারাষ্ট্র ও বিহারের পর এবার কর্ণাটক। ফের প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা। দক্ষিণের এই রাজ্যটিতে ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগে তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

ভুয়ো ভোটার, ভুয়ো ঠিকানা: কর্ণাটকে ভোটার তালিকায় কারচুপি নিয়ে সরব রাহুল
  • ৭ আগস্ট, ২০২৫ ১৪:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: মহারাষ্ট্র ও বিহারের পর এবার কর্ণাটক। ফের প্রশ্নের মুখে নির্বাচন কমিশনের ভূমিকা। দক্ষিণের এই রাজ্যটিতে ভোটার তালিকায় ব্যাপক কারচুপির অভিযোগে তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিজেপির সঙ্গে কমিশনের গোপন আঁতাত আছে বলেও দাবি করেছেন তিনি। 

Advertisement

মহারাষ্ট্রের সর্বশেষ বিধানসভা নির্বাচনে আগে আগে ভোটার তালিকায় অসংখ্য ভুয়ো ভোটারের নাম তোলা হয়েছিল। ফলপ্রকাশের পর থেকে এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে রাহুলকে। দাবির সমর্থনে তখন ‘প্রমাণ’ও পেশ করেছেন তিনি। এবার কর্ণাটকের ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগ তুলেছেন রাহুল। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, ভুয়ো লোকেদের নাম ভোটার তালিকায় যুক্ত করা হচ্ছে। আর এই প্রসঙ্গে উল্লেখ করেন কর্ণাটকের কথা।
লোকসভার বিরোধী দলনেতার দাবি, বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা আসনের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রে  ‘ভয়ঙ্কর ভোট চুরি’ হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, এই কেন্দ্রের ৬.৫ লক্ষ ভোটের মধ্যে ১ লক্ষেরও বেশি ভোটার ‘ভুয়ো’ ছিল। কংগ্রেসের একটি অভ্যন্তরীণ গবেষণায় এই বিপুল ভুয়ো ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে। যাদের অনেকের ঠিকানা ভুয়ো। এমনই জানিয়েছেন রাহুল।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রালে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়। গণনার বেশিরভাগ সময় কংগ্রেস প্রার্থী মনসুর আলি খান এগিয়ে থাকলেও, চূড়ান্ত ফলাফলে বিজেপির পিসি মোহন ৩২,৭০৭ ভোটের সামান্য ব্যবধানে জয়লাভ করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ