নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাস শহরের বুক থেকে গ্রেপ্তার ভুয়ো পুলিসকর্মী। আজ, শুক্রবার যাদবপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। ধৃতের নাম চিরঞ্জিত মণ্ডল। এদিন সকালে দক্ষিণ কলকাতার একটি শপিং মলের সামনের সিগন্যাল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল ওই যুবক। তখনই ওই এলাকায় কর্তব্যরত সার্জেন্ট আটক করে। তখন ওই যুবক নিজেকে সাব ইন্সপেক্টর বলে পরিচয় দেয়। বিধাননগর কমিশনারেটে কর্মরত বলে দাবি করে। যুবকের কথা শুনে সন্দেহ হয় সার্জেন্টের। তার আইডি কার্ড দেখতে চায়।



