Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চিকিৎসার নামে নাবালিকাকে ধর্ষণ, ধৃত হাতুড়ে ও কবিরাজ

অসুস্থ এক নাবালিকাকে চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে।

চিকিৎসার নামে নাবালিকাকে ধর্ষণ, ধৃত হাতুড়ে ও কবিরাজ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কুমারগ্রাম: অসুস্থ এক নাবালিকাকে চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে। নাবালিকার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে এক কবিরাজ ও এক হাতুড়ে চিকিৎসককে গ্রেফতার করেছে কুমারগ্রাম থানার পুলিশ। 

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আগস্ট মাসে সে অসুস্থ হয়ে পড়েছিল। ১২ আগস্ট নাবালিকার বাবা-মা মেয়েকে স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে নাবালিকাকে কিছু ওষুধ দেওয়া হয়। ওষুধ খেয়ে নাবালিকা আরও অসুস্থ হয়ে পড়ে। ফের তাকে ওই হাতুড়ের কাছে নিয়ে যাওয়া হয়। সেই সময় ওই হাতুড়ে নাবালিকার বাবা-মাকে জানায়, অন্য পদ্ধতিতে মেয়ের চিকিৎসা করতে হবে। এরপর এক কবিরাজকে সঙ্গে নিয়ে ওই নাবালিকার বাড়িতে যায় ওই হাতুড়ে। অভিযোগ, সেই সময় নাবালিকার বাবা-মাকে বাড়ির বাইরে থাকতে বলা হয়। ঘরের ভিতর একান্তে নাবালিকার চিকিৎসা শুরু করে হাতুড়ে ও কবিরাজ। সেইসময় দু’জন নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকাকে বলা হয়, শারীরিক সম্পর্ক না করলে সে সুস্থ হবে না। আর এই বিষয়টি যেন কাউকে না বলা হয়। এজন্য নাবালিকাকে হুমকিও দেয় অভিযুক্তরা। 
রবিবার এই ঘটনা নিয়ে কুমারগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। কুমারগ্রাম থানার আইসি শমীক চট্টোপাধ্যায় বলেন, নাবালিকার মায়ের লিখিত অভিযোগ পেয়ে রবিবারই হাতুড়ে ও কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ