Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাদনঘাটে জন্ম সার্টিফিকেটের আবেদনে জাল হলফনামা জমা

জন্ম সার্টিফিকেটের আবেদনে জাল হলফনামা জমা দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিস। ধৃতের নাম ইয়াসিন শেখ।

নাদনঘাটে জন্ম সার্টিফিকেটের আবেদনে জাল হলফনামা জমা
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: জন্ম সার্টিফিকেটের আবেদনে জাল হলফনামা জমা দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নাদনঘাট থানার পুলিস। ধৃতের নাম ইয়াসিন শেখ। তার বাড়ি নাদনঘাট থানার ডাঙাপাড়ায়। ধৃতকে মঙ্গলবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় কোনও চক্র রয়েছে কি না, তার তদন্ত শুরু করেছে পুলিস।

Advertisement

কালনা বার অ্যাসোসিয়েশন ও পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে কালনা মহকুমা প্রশাসনের কাছে নাদনঘাট থানা এলাকার এক ব্যক্তি জন্ম সার্টিফিকেট সংক্রান্ত আবেদনের হলফনামা জমা দেয়। তাতে বেশকিছু অসঙ্গতি নজরে পরে আধিকারিকদের। দেখা যায়, আইনজীবী থেকে ম্যাজিস্ট্রেটের সই ও স্ট্যাম্প নকল করা হয়েছে। এই নিয়ে সোচ্চার হয় কালনা বার অ্যাসোসিয়েশন। মহকুমা প্রশাসনের তৎপরতায় ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হয়। এরপরই সোমবার নাদনঘাট পুলিস ডাঙাপাড়ার ইয়াসিন শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এদিন আদালতে তোলার সময় ইয়াসিন শেখ জানায়, তাকে এক ব্যক্তি সব কিছু করে দিয়েছে।
বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রসেনজিৎ মণ্ডল বলেন, যা ঘটেছে খুবই  নিন্দনীয়। আইনজীবী ও ম্যাজিস্টেটের সই ও সিল নকল করা চক্র ছাড়া সম্ভব নয়। একজনকে পুলিস গ্রেপ্তার করেছে। আমরা মনে করি, এর পিছনে আরও বড় চক্র রয়েছে। পুলিস তাদের গ্রেপ্তার করুক।
নাদনঘাট থানার এক পুলিস আধিকারিক বলেন, মহকুমা প্রশাসনের অভিযোগের ভিত্তিতে জাল হলফনামা জমা দেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ