ট্রেনযাত্রীদের  নিরাপত্তায় পুজোয় বাড়তি পুলিশ
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে নিরাপত্তা জোরদার করছে জিআরপি। হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও শিলিগুড়ির মতো ব্যস্ত স্টেশনগুলিতে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি চলন্ত ট্রেনেও থাকবে অতিরিক্ত বাহিনী। প্ল্যাটফর্মে দিনরাত নজরদারির সঙ্গে সিসিটিভি ও সাদা পোশাকের পুলিশকর্মীদের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। শুক্রবার হাওড়ায় সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জিআরপি আইজি জয় বিশ্বাস। পাশাপাশি, গত চার মাসে হাওড়া ডিভিশনে খোয়া যাওয়া ১০০টি মোবাইল ফোন উদ্ধার করে গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়। রেলস্টেশন ও চলন্ত ট্রেনে যাত্রীদের কাছ থেকে ছিনতাই হওয়া ফোনগুলি প্রযুক্তির সাহায্যে শনাক্ত করে উদ্ধার করে জিআরপি। রাজ্যের পাশাপাশি ভিনরাজ্য থেকেও কয়েকটি ফোন উদ্ধার হয়েছে। হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি গ্রাহকরা।

Advertisement