Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বোমা বাঁধার সময়ে বিস্ফোরণ! মৃত ১

বোমা বাঁধার সময়ে বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম চান্দু শেখ(৩০)। তার বাড়ি মুর্শিদাবারে ডোমকল পুরসভার ৪ নং ওয়ার্ডের লেবুতলায়।

বোমা বাঁধার সময়ে বিস্ফোরণ! মৃত ১
  • ১২ জুন, ২০২৫ ১১:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বোমা বাঁধার সময়ে বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম চান্দু শেখ(৩০)। তার বাড়ি মুর্শিদাবারে ডোমকল পুরসভার ৪ নং ওয়ার্ডের লেবুতলায়। আজ, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই একটি জঙ্গলে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করেছে পুলিস। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, বোমা বাঁধার সময়ে বিস্ফোরণ হয়। যার ফলে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিস। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডোমকল থানার পুলিস। গোটা এলাকায় তল্লাশি চলছে। বোমা বাঁধার কাজে চান্দু ছাড়াও আর কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিস। বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ