Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাঞ্জাবে একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত ৫, জখম ৩৪

মাঝরাতে পাঞ্জাবের মুক্তসর জেলায় একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ।

পাঞ্জাবে একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত ৫, জখম ৩৪
  • ৩০ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

অমৃতসর, ৩০ মে: মাঝরাতে পাঞ্জাবের মুক্তসর জেলায় একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণের জেরে মৃত্যু হল ৫ জনের। জখম কমপক্ষে ৩৪। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে ঘটেছে ঘটনাটি। পাঞ্জাবের মুক্তসর জেলার সিংওয়ালা গ্রামে রয়েছে ওই বাজি তৈরির কারখানাটি। পুলিস জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে দু’তলা কারখানাটি ভেঙে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুলিসের প্রাথমিক অনুমান, সেই ধ্বংসস্তূপের নীচেই চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। ওই কারখানার ধ্বংসাবশেষের নীচে অনেক শ্রমিকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই কারখানায় কাজ করতেন মূলত উত্তরপ্রদেশ ও বিহারের পরিযায়ী শ্রমিকেরা। মৃতদের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানায়নি পুলিস। জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান পুলিসের। ওই বাজি তৈরির কারখানার মালিক বেপাত্তা। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ