Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অভিজ্ঞতাই হাতিয়ার ইউনাইটেড কলকাতার

কলকাতা প্রিমিয়র লিগে অভিষেক হতে চলেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের।

অভিজ্ঞতাই হাতিয়ার ইউনাইটেড কলকাতার
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রতিষ্ঠা: ২০২৪ সাল। 

Advertisement

ইতিহাস: কলকাতা প্রিমিয়র লিগে অভিষেক হতে চলেছে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। গতবার দীপক মণ্ডলের হাত ধরে প্রথম ডিভিসনে চ্যাম্পিয়ন হওয়ার পর এই যোগ্যতা অর্জন করেছে তারা। কলকাতা ফুটবলে নবীন দলগুলির মধ্যে অন্যতম। তবে উদ্যম ও অফুরান প্রাণশক্তি তাদের মূল হাতিয়ার।  
উল্লেখযোগ্য ফুটবলার: দল গঠনে অভিজ্ঞতার উপর জোর দেওয়া হয়েছে। নারায়ণ দাস, নংডোম্বা নাওরেমের মতো আই লিগ ও আইএসএলে খেলা ফুটবলাররা রয়েছেন স্কোয়াডে। এছাড়াও মোহন বাগানে খেলা দেবনাথ মণ্ডল দলে রয়েছেন। পাশাপাশি প্রতিশ্রুতিমান উঠতি তারকাদের দলে নিয়েছেন কর্তারা। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার মেলবন্ধনই কোচ ইয়ান ল’র প্রধান অস্ত্র।    
সেরা পারফরম্যান্স: ২০২৪ সালে কলকাতা লিগের প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন। 
কোচের মন্তব্য: প্রিমিয়ার লিগে প্রথম বছর। তাই শেখার অনেক কিছু থাকবে। তবে আমরাও তৈরি হয়ে মাঠে নামছি। দলের অধিকাংশ ফুটবলার কলকাতা ময়দানে অভিজ্ঞ। তাই ভালো ফলের বিষয়ে আশাবাদী। পাশাপাশি ফুটবলার তুলে আনার দিকেও নজর থাকবে।
লক্ষ্য: ডায়মন্ডহারবার এফসি, মহমেডান স্পোর্টিং, ভবানীপুরের মতো দলের বিরুদ্ধে লড়াই করে সুপার সিক্সে জায়গা করে নেওয়া। 

Advertisement
সম্পর্কিত সংবাদ