Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ব্যতিক্রমী বিক্রান্ত

‘টুয়েলভথ ফেল’ ছবির হাত ধরে অভিনেতা বিক্রান্ত ম্যাসির কেরিয়ারে নতুন মোড় এসেছে। মুক্তির অপেক্ষায় তাঁর ‘আখোঁ কি গুস্তাখিয়া’। এই আবহে এক ব্যতিক্রমী সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

ব্যতিক্রমী বিক্রান্ত
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘টুয়েলভথ ফেল’ ছবির হাত ধরে অভিনেতা বিক্রান্ত ম্যাসির কেরিয়ারে নতুন মোড় এসেছে। মুক্তির অপেক্ষায় তাঁর ‘আখোঁ কি গুস্তাখিয়া’। এই আবহে এক ব্যতিক্রমী সিদ্ধান্তের কথা জানালেন তিনি। অভিনেতা জানিয়েছেন, ছেলের বার্থ সার্টিফিকেটে কোনও ‘ধর্ম’ উল্লেখ করেননি তিনি। গত বছর ফেব্রুয়ারি মাসে পুত্র সন্তানের বাবা হয়েছেন বিক্রান্ত। ছেলের সঙ্গে সময় কাটানোর জন্য বেশ কয়েকদিন অভিনয় থেকে বিরতিও নিয়েছিলেন তিনি। সদ্য এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘ধর্মের উল্লেখ করা বা না করা সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত। আমি চাই না, আমার ছেলে ধর্মের ভিত্তিতে কারও সঙ্গে বৈষম্য করুক। আমি ছেলেকে সেভাবে বড় করতে চাই না। তাই ওর জন্ম শংসাপত্রের ওই অংশ ফাঁকা রেখেছি।’ অভিনেতার সংযোজন, ‘ধর্ম ব্যক্তিগত পছন্দ। তার উপর ভিত্তি করে কাউকে বিচার করাটা মোটেই ঠিক নয়। ধর্ম মানুষের তৈরি। আমি মন্দিরে প্রার্থনাও করি, গুরুদ্বারেও যাই, আবার দরগাতেও যাই। সবকিছুর মধ্যেই আমি শান্তি পাই।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ