Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অ্যাকশনে উৎকর্ষ

‘গদর’-এর মাধ্যমে তাঁর কেরিয়ারের শুরু। বাবা অনিল শর্মা প্রথম সুযোগ দিয়েছিলেন অভিনেতা উৎকর্ষ শর্মাকে

অ্যাকশনে উৎকর্ষ
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘গদর’-এর মাধ্যমে তাঁর কেরিয়ারের শুরু। বাবা অনিল শর্মা প্রথম সুযোগ দিয়েছিলেন অভিনেতা উৎকর্ষ শর্মাকে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর ২’ ছবিতেও তিনি নজর কেড়েছেন। শোনা যাচ্ছে, ফের একটি ছবিতে কাজ করতে চলেছেন। এবার মুখ্য চরিত্রে। অ্যাকশন ঘরানার ছবিটির নাম ঠিক করা হয়েছে ‘অর্জুন নাগা’। ‘গদর: এক প্রেম কথা’, ‘জিনিয়াস’, ‘গদর ২’, ‘বনবাস’— এর আগে চারটি ছবিতে জুটি বেঁধেছেন বাবা-ছেলে অর্থাৎ অনিল ও উৎকর্ষ। ফলে নতুন ছবির মাধ্যমে একসঙ্গে পাঁচটি কাজ করবেন তাঁরা। কেবল অ্যাকশন নয়, কমেডি, ড্রামা সহ একাধিক ইমোশন থাকবে ছবিতে। সূত্রের খবর, এই ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্য সাজানো হচ্ছে। উৎকর্ষকে বড় সুযোগ দিতেই এই পরিকল্পনা পরিচালকের। আগামী বছর ছবিটির শ্য্যুটিং  শুরু হতে পারে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ