Bartaman Logo
১০ জুন, ২০২৬

উপরাষ্ট্রপতি ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থী প্রাক্তন সুপ্রিম-বিচারপতি, চাইলেন সবার সমর্থন

উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনে বড় চমক বিরোধী শিবিরের। এই ভোটে সি পি রাধাকৃষ্ণনকে প্রার্থী করেছে এনডিএ। সঙ্ঘের বর্ষীয়ান এই নেতার বিপক্ষে বিরোধী ইন্ডিয়া জোট প্রার্থী করল সুদর্শন রেড্ডিকে।

উপরাষ্ট্রপতি ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থী প্রাক্তন সুপ্রিম-বিচারপতি, চাইলেন সবার সমর্থন
  • ১৯ আগস্ট, ২০২৫ ১৪:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনে বড় চমক বিরোধী শিবিরের। এই ভোটে সি পি রাধাকৃষ্ণনকে প্রার্থী করেছে এনডিএ। আরএসএসের বর্ষীয়ান এই নেতার বিপক্ষে বিরোধী ইন্ডিয়া জোট প্রার্থী করল সুদর্শন রেড্ডিকে। যিনি একসময় সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব সামলেছেন। ছিলেন গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি পদেও। উপরাষ্ট্রপতি পদে  ইন্ডিয়া জোটের হিসেবে প্রাক্তন বিচারপতি রেড্ডির নাম আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

Advertisement

এক সময় দক্ষ হাতে বিচারের দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে অবসর নেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি পদ থেকে। এবার ভোটের ময়দানে এনডিএ প্রার্থীকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ি দিতে তিনি যে প্রস্তুত, তা প্রথম দিনেই বুঝিয়ে দিলেন সুদর্শন রেড্ডি। শুধু বিরোধী নয়, উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের সমর্থনও চাইলেন। ‘ইন্ডিয়া’র প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, এই ভোট হতে চলেছে নীতির লড়াই। ‘গণতান্ত্রিক মূল্যবোধ আজ সঙ্কটে। সমস্ত বিরোধী দল মিলে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।’
রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়্গের এই সাংবাদিক বৈঠকের কয়েক ঘণ্টা আগে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে বিরোধীদের কাছে বার্তা পাঠানো হয়েছিল। । উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণনকে সমর্থন করুন। বিরোধীদের কাছে এমনই আবেদন করেন প্রধানমন্ত্রী। এদিন সকালে সংসদ চত্বরে বৈঠকে বসেছিল এনডিএ-র সংসদীয় দল। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি ও তার শরিক দলের নেতারা। এই বৈঠকে রাধাকৃষ্ণনের হয়ে ব্যাট ধরতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ