Bartaman Logo
৯ জুন, ২০২৬

মডেল খুনের দায় নিল প্রাক্তন প্রেমিক

হরিয়ানায় মডেল শীতলকে হত্যার দায় স্বীকার করল প্রাক্তন প্রেমিক।  সিসিটিভি ফুটেজে খুনের আগে  শীতলকে তাঁর প্রাক্তন প্রেমিক সুনীলের সঙ্গে দেখা গিয়েছে।

মডেল খুনের দায় নিল প্রাক্তন প্রেমিক
  • ১৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: হরিয়ানায় মডেল শীতলকে হত্যার দায় স্বীকার করল প্রাক্তন প্রেমিক।  সিসিটিভি ফুটেজে খুনের আগে  শীতলকে তাঁর প্রাক্তন প্রেমিক সুনীলের সঙ্গে দেখা গিয়েছে। তাঁরা হোটেল থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন।  পুলিস সূত্রে জানা গিয়েছে, গাড়িতে যাওয়ার পথে শীতলের মোবাইলে অজানা নম্বর থেকে ফোন আসে। সুনীলের নিষেধ সত্ত্বেও ফোনটি ধরেন শীতল। তাতেই রেগে গিয়ে শীতলের গলায় ছুরির কোপ বসায় সুনীল। এরপর গাড়িসহ শীতলের দেহ একটি খালে ফেলে দেয়।  বিষয়টাকে দুর্ঘটনা বোঝানোর জন্য নিজেকেও খানিক আহত করে সুনীল। তদন্তে নেমে পানিপথের এক হাসপাতাল থেকে সুনীলকে আটক করে পুলিস। জেরার মুখে সব সত্যি স্বীকার করে সে। উল্লেখ্য, হরিয়ানার সোনেপতের এক খাল থেকে ১৬ জুন উদ্ধার হয় শীতলের গলাকাটা দেহ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ