Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগুইআটিতে তরুণীর বাড়িতে হামলার অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে

ভোররাতে বাগুইআটিতে তরুণীর বাড়িতে হামলার অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। তরুণীকে মারধর করার পাশাপাশি, তাঁর মোবা‌ইল ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ।

বাগুইআটিতে তরুণীর বাড়িতে হামলার অভিযোগ প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভোররাতে বাগুইআটিতে তরুণীর বাড়িতে হামলার অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। তরুণীকে মারধর করার পাশাপাশি, তাঁর মোবা‌ইল ছিনিয়ে নিয়ে চলে গিয়েছে বলে অভিযোগ। তরুণী বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি পুলিশকে জানিয়েছেন, ৬-৭ বছর আগে ফেসবুকে তাঁর সঙ্গে এক যুবকের যোগাযোগ হয়। তা থেকে বন্ধুত্বও তৈরি হয়। কিন্তু, যুবক সম্পর্কে কিছু তথ্য জানতে পেরে ওই তরুণী সম্পর্ক এগোতে চাননি। এ ব্যাপারে তিনি ওই যুবককে জানিয়েও দিয়েছিলেন। দুর্গাপুরের ওই যুবক ফের তাঁকে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ। গত রবিবার ভোররাত ৩টে ৩০ মিনিট নাগাদ যুবক তরুণীর বাড়িতে চড়াও হয়। কিছু ছবি নিয়ে তরুণীকে ভয় দেখায় এবং হুমকিও দেয়। তরুণীর কাছে টাকা দাবি করে। তরুণী টাকা দিতে না পারায় গালিগালাজের পর মারধর করে। তরুণীর অভিযোগ, রবিবার এসে তাঁর মোবা‌ইল ছিনিয়ে নিয়ে গিয়েছে। এর আগেও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে গিয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ