ইভিএম: ইসিআইয়ের কাছে রিপোর্ট তলব
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুর নির্বাচন করাতে পর্যাপ্ত ইভিএম না-থাকায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশন। অতীতে একাধিক ইলেকশন পিটিশনের জেরে বিপুল সংখ্যক ইভিএম আটকে রয়েছে। সেই মামলায় আগেই পুরানো মামলাকারীদের মতামত জানতে চেয়েছিল হাইকোর্ট। আর এবার পুর নির্বাচনে ব্যবহারের জন্য ইভিএম পাওয়া যাবে কি না তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। অর্থাৎ ইলেকশন পিটিশনের জেরে আটকে থাকা ইভিএমগুলি যদি একান্তই না-পাওয়া যায়, সেক্ষত্রে পুরভোটের জন্য পর্যাপ্ত ইভিএম কি ইসিআই দিতে পারবে, জানতে চেয়ে তাদের কাছে রিপোর্ট চেয়েছে কমিশন। 

Advertisement