Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জিতলেও চিন্তিত মানোলো

বিপক্ষ উত্তর ২৪ পরগনা জেলা একাদশ। অবসরের দিকে পা বাড়ানো মহম্মদ রফিক ছাড়া বড় নাম নেই। জেলা দলের  বিরুদ্ধে প্রথম ৩০ মিনিট হাঁসফাঁস করল ভারতীয় দল।

জিতলেও চিন্তিত মানোলো
  • ২৮ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিপক্ষ উত্তর ২৪ পরগনা জেলা একাদশ। অবসরের দিকে পা বাড়ানো মহম্মদ রফিক ছাড়া বড় নাম নেই। জেলা দলের  বিরুদ্ধে প্রথম ৩০ মিনিট হাঁসফাঁস করল ভারতীয় দল। শেষ পর্যন্ত গোলের দরজা খোলেন সেই সুনীল ছেত্রী। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান চিঙ্গেলসানা ও উদান্তা সিং। ৩-০ ব্যবধানে জিতলেও মানোলোর দলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ রয়েই গেল। তারক, সাহিলরা সহজ সুযোগ নষ্ট না করলে স্প্যানিশ কোচের কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ত। 

Advertisement

১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের সামনে হংকং। তার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন মানোলো। ২৪ ঘণ্টা আগে সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলকে কোনও রকমে হারায় ব্লু টাইগার্স। উতরে গেলেও সমালোচনায় জর্জরিত হন মানোলো। এদিন জিতলেও জাতীয় দলে তালমিলের অভাব স্পষ্ট। সুনীল, লিস্টন, ছাংতেদের শুরু থেকে খেলিয়েও প্রত্যাশিত ছন্দের দেখা নেই। মরশুম শেষে গোটা দলটাই যেন মোটিভেশনের অভাবে ভুগছে। এমন পরিস্থিতিতে কার উপর দায় চাপাবেন মানোলো? 

Advertisement
সম্পর্কিত সংবাদ