Bartaman Logo
১০ জুন, ২০২৬

এক বছরে ইএসআই গ্রাহক কমেছে ২ লক্ষের বেশি, রিপোর্ট

মাত্র এক বছরের ব্যবধানে হু হু করে কমে গিয়েছে ইএসআইয়ে নতুন গ্রাহকের সংখ্যা।

এক বছরে ইএসআই গ্রাহক কমেছে ২ লক্ষের বেশি, রিপোর্ট
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জুন, ২০২৪। ২১ লক্ষ ৬৭ হাজার। জুন, ২০২৫। ১৯ লক্ষ ৩৭ হাজার। এই পরিসংখ্যান শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী রাজ্য বিমা নিগমে (ইএসআইসি) অন্তর্ভুক্ত নতুন গ্রাহকের। তুল্যমূল্য এই খতিয়ানেই দেখা যাচ্ছে, মাত্র এক বছরের ব্যবধানে হু হু করে কমে গিয়েছে ইএসআইয়ে নতুন গ্রাহকের সংখ্যা। ২০২৫ সালের জুন মাসের নিরিখে সারা দেশে নতুন ইএসআই গ্রাহকের অন্তর্ভুক্তি প্রসঙ্গে মোদি সরকার জানিয়েছিল, গত মে মাসের তুলনায় জুনে এই সংখ্যা বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিন্তু গত বছর জুন মাসের এই সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখতেই চোখ কপালে উঠেছে বিশেষজ্ঞদের। তাতে দেখা যাচ্ছে, এক বছরের ব্যবধানে একধাক্কায় ইএসআইয়ে নতুন গ্রাহকের অন্তর্ভুক্তি প্রায় আড়াই লক্ষ কমে গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে কি দেশব্যাপী কর্মসংস্থান ফের ধাক্কা খেয়েছে? 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ