Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এপ্রিলেই নয়া ভবনে মেডিক্যাল কলেজের ক্লাস

এপ্রিলেই নয়া ভবনে মেডিক্যাল কলেজের ক্লাস
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেডিক্যাল কলেজের নির্মীয়মান অ্যাকাডেমিক বিল্ডিংয়ের নির্মাণ শেষের মুখে। মার্চে ওই ভবনের একটা বড় অংশ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করে দেওয়ার কথা। সেক্ষেত্রে এপ্রিলেই নয়া ভবনে মেডিক্যাল কলেজের ক্লাস ও প্রশাসনিক কাজকর্ম শুরু করে দেওয়া হবে। সোমবার এমনই জানিয়েছেন জলপাইগুড়ি মেডিক্যালের সুপার ডাঃ কল্যাণ খাঁ। নয়া ভবনে কনফারেন্স রুম তৈরি হয়েছে। এদিন সেখানে সেমিনার করা হয়। দেখে নেওয়া হয়, সবটা ঠিকঠাক আছে কি না। কনফারেন্স রুমের কাছেই তৈরি হয়েছে মেডিক্যালের অধ্যক্ষ ও সুপারের ঘর। মেডিক্যালের সুপার বলেন, নয়া ভবনের একটি ব্লকে মেডিক্যালের প্রশাসনিক কাজ ও কলেজের ক্লাস শুরু হবে। অন্য একটি ব্লকে চালু হবে আউটডোর। নতুন ভবনের পাশে তৈরি হবে মর্গ। ২৪টি দেহ রাখার পরিকাঠামো থাকছে ওই মর্গে। বর্তমানে যেটি সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে শুধু ইন্ডোরবিভাগ থাকবে। সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আউটডোর নতুন ভবনে চলে এলে সেখানে দু’টি তলা ফাঁকা হয়ে যাবে। ওই জায়গায় সদর হাসপাতাল থেকে নিয়ে আসা হবে চক্ষু ও নাক-কান-গলা বিভাগ।
Advertisement
সম্পর্কিত সংবাদ