Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এনজেপিতে তোলাবাজির বিরুদ্ধে সিপিকে নালিশ

এনজেপিতে তোলাবাজির বিরুদ্ধে সিপিকে নালিশ
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকায় পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত থেকে শুরু করে গাড়ির চালকদের থেকে তোলাবাজি, মারপিট, হুমকি দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সমস্ত ঘটনা লিখিতভাবে জানিয়ে রবিবার শিলিগুড়ির পুলিস কমিশনারের কাছে অভিযোগ জানাল হিমালয় হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। অভিযোগপত্রে সম্প্রতি ঘটে যাওয়া দুটি তোলাবাজির ঘটনা জানিয়ে বিষয়গুলো দেখার জন্য আবেদন জানিয়েছেন সংগঠনের কর্তারা। অভিযোগপত্রে এক ব্যবসায়ী ও এক গাড়ির চালকের সঙ্গে তোলাবাজি, মারপিটের ঘটনারও উল্লেখ করা হয়েছে। সমস্ত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার অবরোধ জানানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ