Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গত আর্থিক বছরের তুলনায় ১০ কোটি টাকা বেশি আয় ইংলিশবাজার পুরসভার

রেকর্ড আয় করল ইংলিশবাজার পুরসভা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক বছরে তাদের আয়ের পরিমাণ সাড়ে ৩৩ কোটির কিছু বেশি। যা গত দুই আর্থিক বছরের তুলনায় ১০ কোটি টাকা বেশি।

গত আর্থিক বছরের তুলনায় ১০ কোটি টাকা বেশি আয় ইংলিশবাজার পুরসভার
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: রেকর্ড আয় করল ইংলিশবাজার পুরসভা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক বছরে তাদের আয়ের পরিমাণ সাড়ে ৩৩ কোটির কিছু বেশি। যা গত দুই আর্থিক বছরের তুলনায় ১০ কোটি টাকা বেশি। গত দু’বছরের বকেয়া কর আদায় হওয়ায় তাদের এই সাফল্য। এনিয়ে পুর কর্তৃপক্ষ উচ্ছ্বসিত। 

Advertisement

ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ২০২২ সালে আমরা বোর্ড গঠন করি। প্রথম দুই আর্থিক বছরে আমাদের নিজস্ব আয় ছিল ২৩ কোটি টাকা। ২০২৪-২৫ আর্থিক বছরে আমরা নিজস্ব আয় বৃদ্ধিতে এক লাফে ২৩  কোটি থেকে ৩৩ কোটিতে পৌঁছে গিয়েছি। আমাদের সবচেয়ে বেশি আয় বেড়েছে সম্পত্তি কর থেকে। 
পুরসভা সূত্রে খবর, ২০২২-২৩ অর্থবর্ষে পুরসভার নিজস্ব আয় ছিল ২৩ কোটি ৬৯ লক্ষ ৩৮ হাজার ৩৫ টাকা। ওই বছরই ভোটে জিতে পুরবোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস। সেবছর সম্পত্তি কর থেকে পুরসভা আয় করেছিল ২ কোটি ৮২ লক্ষ ৬৪ হাজার ৫৪৫ টাকা। এর ঠিক পরের আর্থিক বছর, ২০২৩-২৪ এ পুরসভার নিজস্ব আয় কমে দাঁড়ায় ২৩ কোটি ৫৭ লক্ষ ৭৮ হাজার ৭৯ টাকা। সেবছর সম্পত্তি কর বাবদ সাড়ে ছয় লক্ষ টাকা বাড়তি আয় হলেও আগের অর্থবর্ষের তুলনায় নিজস্ব মোট আয়ে ঘাটতি ছিল ১১ লক্ষ ৫৯ হাজার ৯৫৬ টাকা। 
কিন্তু ২০২৪-২৫ অর্থবর্ষে গত দুই আর্থিক বছরের তুলনায় ইংলিশবাজার পুরসভার আয় বেড়ে গিয়েছে ১০ কোটি টাকা। এই অর্থবর্ষে পুরসভার মোট আয় ৩৩ কোটি ৭৭ লক্ষ ৫৮ হাজার ৮০৯ টাকা। সবচেয়ে বেশি রাজস্ব সংগ্রহ হয়েছে সম্পত্তি কর থেকে। এতে আয়ের পরিমাণ ৩ কোটি ৪১ লক্ষ ৫১ হাজার ৮৬৬ টাকা। 
পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অম্লান ভাদুড়ি বলেন, পুরসভার আয় বেড়েছে ঠিকই। কিন্তু সেই তুলনায় ইংলিশবাজার শহরের উন্নয়ন চোখে পড়ছে না। বিরোধীদের আরও বক্তব্য, করোনা মহামারির কারণে দু’বছর কর আদায় করা যায়নি বললেই চলে। করোনা পরবর্তী সময়ে অ্যাসেসমেন্ট করা হয়। যার ফলে করের পরিমাণ বৃদ্ধি হয়েছে। একই সঙ্গে কয়েক বছরের বকেয়া কর আদায় করা হয়েছে। সবকিছু মিলিয়েই পুরসভার আয় বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কাউন্সিলার বলেন, স্বাভাবিক নিয়মেই পুরসভার আয় বৃদ্ধি হয়েছে। এতে কারও ব্যক্তিগত কোনও কৃতিত্ব নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ