Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মহিলাদের ইউরো কাপ জিতল ইংল্যান্ড

ইউরো কাপ জয়ের স্বপ্ন অধরাই রইল স্পেনের মহিলা দলের। রবিবার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও শেষ হাসি হাসল ইংল্যান্ড। টাই-ব্রেকরের লড়াইয়ে ৩-১ ব্যবধানে জিতে খেতাব ধরে রাখল তারা

মহিলাদের ইউরো কাপ জিতল ইংল্যান্ড
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জুরিখ: ইউরো কাপ জয়ের স্বপ্ন অধরাই রইল স্পেনের মহিলা দলের। রবিবার ফাইনালে শুরুতে পিছিয়ে পড়েও শেষ হাসি হাসল ইংল্যান্ড। টাই-ব্রেকরের লড়াইয়ে ৩-১ ব্যবধানে জিতে খেতাব ধরে রাখল তারা। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এরপর অতিরিক্ত সময়ে স্কোরলাইনে কোনও পরিবর্তন হয়নি। তবে পেনাল্টি শুট-আউটে স্নায়ুর চাপ বজায় রেখে শেষ হাসি হাসে সারিনা ওয়েগম্যানের মেয়েরা। ম্যাচের ২৫ মিনিটে স্পেনকে এগিয়ে দেন মারিওনা কালদেন্তে। তবে ৫৭ মিনিটে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান আলিসা রুশো। উল্লেখ্য, ২০২২ সালে র্জামানিকে হারিয়ে প্রথমবার ইউরো জয়ের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। তিনবছর বাদে সুইৎজারল্যান্ডের মাটিতে খেতাব ধরে রাখল তারা।
চলতি টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিল স্পেন। অপরাজিত থেকে ফাইনালে পৌঁছান বোনমাতিরা। পক্ষান্তরে ইংল্যান্ড প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল। ফাইনালেও দাপট ছিল স্পেনেরই। ১২০ মিনিটে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ২২টি শট নেন স্প্যানিশ অ্যাটাকাররা। তবে একবারের বেশ জাল কাঁপাতে পারেনি তাঁরা। পক্ষান্তরে, ইংল্যান্ড অনেক বেশি টেকটিক্যাল গেম খেলে। টাই-ব্রেকারে প্রতিপক্ষের জোড়া শট রুখে নায়ক গোলরক্ষক হান্না হাম্পটন।

Advertisement

 

ইংল্যান্ড- ১                  :                      স্পেন- ১
(টাই-ব্রেকারে ৩-১ ব্যবধানে জয়ী ইংল্যান্ড )

Advertisement
সম্পর্কিত সংবাদ