Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্রুক ও স্মিথের সেঞ্চুরিতে ফলো-অন এড়াল ইংল্যান্ড, সিরাজের দাপটে স্বস্তিতে ভারত

যশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। ।

ব্রুক ও স্মিথের সেঞ্চুরিতে ফলো-অন এড়াল ইংল্যান্ড, সিরাজের দাপটে স্বস্তিতে ভারত
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বার্মিংহাম: যশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে জ্বলে উঠলেন মহম্মদ সিরাজ। তাঁর ৬ উইকেটের দাপটেই ১৮০ রানের লিড নিল ভারত। সঙ্গতে থাকলেন ৪ উইকেট নেওয়া আকাশদীপ। দুই পেসারের যুগলবন্দি চালকের আসনে বসাল ভারতকে। ছয়জন শূন্য রানে ফেরা ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৪০৭ রানে। এজবাস্টন টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত তোলে ৬৪ রান। খোয়া গিয়েছে একটি উইকেট। অর্থাৎ, লিড দাঁড়িয়েছে ২৪৪ রানে। ক্রিজে আছেন লোকেশ রাহুল (২৮) ও করুণ নায়ার (৭)। ব্যক্তিগত ২৮ রানে ড্রেসিং-রুমে ফিরেছেন যশস্বী জয়সওয়াল। ম্যাচের আরও দু’দিন বাকি। সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন তাই ডালপালা মেলছে ভারতীয় শিবিরে। 

Advertisement

দ্বিতীয় নতুন বলই শুক্রবার ম্যাজিকের মতো কাজ করল। ইংল্যান্ডের শেষ ৫ উইকেট পড়ল মাত্র ২০ রানে। সেটাও ৭.২ ওভারের মধ্যে। তার আগে যদিও বাজবলের সামনে দিশাহারা দেখাচ্ছিল ভারতকে। জেমি স্মিথ ও হ্যারি ব্রুকের ধুমধাড়াক্কায় অস্বস্তি বাড়ছিল। দিনের প্রথম সেশনে হোমটিম তোলে ১৭২। দ্বিতীয় সেশনে আবার কোনও উইকেটই পড়েনি, রান ওঠে ১০৬। কার্যত ভারতীয় বোলিংয়ের নাভিশ্বাস তুলে দেন দু’জনে। ষষ্ঠ উইকেটে স্মিথ-ব্রুক ঝড়ের গতিতে যোগ করেন ৩০৩ রান। 
এদিন গ্যালারিতে রংবাহারি পোশাকে হাজির ছিলেন ইংল্যান্ডের প্রচুর সমর্থক। বাইশ গজেও পিকনিকের মেজাজ। সকালে মহম্মদ সিরাজের জোড়া ধাক্কায় জো রুট ও স্টোকস ফেরার পর দাদাগিরি করলেন স্মিথ ও ব্রুক। অথচ, ৮৪ রানে ৫ উইকেট পড়ার পর ভারতীয় সমর্থকরা ইংল্যান্ডকে ফলো-অন করানোর স্বপ্ন দেখছিলেন। তখন ৫০৩ রানে পিছিয়ে তারা। মনে হচ্ছিল, খুব বেশি হলে দুশো পর্যন্ত যাবে ইংল্যান্ড। বড় লিডের আশাও বাড়ছিল। স্মিথ এরপর ধুন্ধুমার চালাতে থাকলেন। প্রসিদ্ধ কৃষ্ণ অনসাইডে ছ’জন ফিল্ডার রেখে ক্রমাগত শর্টপিচ করেও থামাতে পারলেন না। বরং একগাদা রান উপহার দিলেন। মাত্র ৮০ বলে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে পৌঁছন স্মিথ। ততক্ষণে ১৭টা বাউন্ডারি মেরেছেন তিনি।
এর চার ওভার পরে নবম টেস্ট শতরান পূর্ণ করেন ব্রুক। হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৯৯ রানে। এদিন অবশ্য নড়বড়ে নব্বইয়ের শিকার হননি। শেষ পর্যন্ত দেড়শো পেরনোর পর দাঁড়ি পড়ল ব্রুকের ইনিংসে। তাতে রয়েছে ১৭টি চার ও একটি ছক্কা। স্মিথ আবার ইংল্যান্ডের কিপারদের মধ্যে টেস্টে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন। ১৯৯৭ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অ্যালেক স্টুয়ার্ট করেন ১৭৩। সেটাই এদিন টপকে যান স্মিথ। 
দ্বিতীয় নতুন বল নেওয়ার পর অবশ্য নাটকীয় পটপরিবর্তন ঘটে। ব্রুককে বোল্ড করেন আকাশ দীপ। ততক্ষণে তাঁর নামের পাশে ১৫৮। এরপরই ভয়ংকর হয়ে ওঠেন সিরাজ। চতুর্থবারের জন্য ইনিংসে ৫ উইকেট নেন তিনি। উল্টোদিকে  যাওয়া-আসার পালার মধ্যে স্মিথ অবশ্য ১৮৪ রানে অপরাজিত থাকেন। 
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস- ৫৮৭
ইংল্যান্ড প্রথম ইনিংস (গত দিনের ৭৭-৩ এর পর)- রুট ক পন্থ বো সিরাজ ২২, ব্রুক বো আকাশ ১৫৮, স্টোকস ক পন্থ বো সিরাজ ০, স্মিথ অপরাজিত ১৮৪, ওকস ক নায়ার বো আকাশ ৫, কার্স এলবিডব্লু বো সিরাজ ০, টং এলবিডব্লু বো সিরাজ ০, বশির বো সিরাজ ০, অতিরিক্ত ১৯, মোট (৮৯.৩ ওভারে) ৪০৭। উইকেট পতন : ৪-৮৪, ৫-৮৪, ৬-৩৮৭, ৭-৩৯৫, ৮-৩৯৬, ৯-৪০৭, ১০-৪০৭। বোলিং: আকাশ ২০-২-৮৮-৪, সিরাজ ১৯.৩- ৩-৭০-৬, প্রসিদ্ধ ১৩-১-৭২-০, নীতীশ ৬-০-২৯-০, জাদেজা ১৭-২-৭০-০, সুন্দর ১৪-০-৭৩-০। 
ভারত দ্বিতীয় ইনিংস- যশস্বী এলবিডব্লু বো টং ২৮, রাহুল ব্যাটিং ৯, নায়ার ব্যাটিং ৭, অতিরিক্ত ১, মোট (১৩ ওভারে) ৬৪-১। বোলিং: ওকস ৫ -০-২৮-০, কার্স ৫-১-২৩-০, টং ৩-১-১২-১।

Advertisement
সম্পর্কিত সংবাদ