Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
  • ৩০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইংল্যান্ড- ৩          :         জার্মানি- ২

Advertisement

ব্রাতিস্লাভা: অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখল ইংল্যান্ড। শনিবার ফাইনালে ১২০ মিনিটের লড়াইয়ে জার্মানিকে ৩-২ গোলে হারাল তারা। ম্যাচের শুরুতে ০-২ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত লড়াই করে জার্মানরা। তবে অতিরিক্ত সময়ে শেষ হাসি হাসে ইংল্যান্ড। বিজয়ী দলের হয়ে জাল কাঁপান যথাক্রমে হার্ভে এলিয়ট, ওমারি হাচিনসন ও জোনাথন রোয়ে। জার্মানির দুই গোলদাতা যথাক্রমে নেলসন উইপার ও পল নেবেল। উল্লেখ্য, এই নিয়ে চতুর্থবারের জন্য অনূর্ধ্ব-২১ ইউরো জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। এর আগে ২০২৩ সালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। চলতি টুর্নামেন্টে একই গ্রুপে ছিল দুই ফাইনালিস্ট। সেই লড়াইয়ে অবশ্য ইংল্যান্ডকে টেক্কা দিয়েছিল জার্মানি। ২-১ গোলে জয় পায় তারা। তবে শনিবার খেতাবি লড়াইয়ে শুরু থেকেই দাপট দেখায় লি কার্সলের ছেলেরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ