Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘শাটডাউনে’ ইতি?

আমেরিকায় কি তাহলে ‘শাটডাউনে’ ইতি পড়তে চলেছে? ট্রাম্প প্রশাসনের অচলাবস্থা কাটাতে সোমবার ভোট দিলেন সেনেট সদস্যরা।

‘শাটডাউনে’ ইতি?
  • ১২ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: আমেরিকায় কি তাহলে ‘শাটডাউনে’ ইতি পড়তে চলেছে? ট্রাম্প প্রশাসনের অচলাবস্থা কাটাতে সোমবার ভোট দিলেন সেনেট সদস্যরা।  জানা গিয়েছে, শাটডাউন বন্ধের পক্ষে ৬০ শতাংশ ভোট পড়ে। বিপক্ষে যায় ৪০ শতাংশ ভোট। ভোটাভুটির আগে স্বাস্থ্য ব্যবস্থা সংক্রান্ত বেশ কিছু দাবি রেখেছিল ডেমোক্র্যাটরা। সেগুলি মেনে নেয় রিপাবলিকান পার্টি। তারপরেই এই ফলাফল। গত মাসে প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করেনি সেনেট। তার জেরেই শুরু হয় ‘শাটডাউন’। এবার বিলে অনুমোদন দিল সেনেট। তবে ট্রাম্পের সমস্যা এখনই মিটছে না। সব ঠিকঠাক থাকলে বুধবার হাউসের সদস্যরা ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন। সেখানে অনুমোদন মিললেই শেষ হবে ‘শাটডাউন’।  ইতিমধ্যে আইনপ্রণেতাদের দ্রুত ওয়াশিংটনে ফেরার আর্জি জানিয়েছেন হাউসের স্পিকার মাইক জনসন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ