Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

এনবিএসটিসি’র ৭টি রকেট বাস উদ্বোধন

এনবিএসটিসি’র ৭টি রকেট বাস উদ্বোধন
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সোমবার কোচবিহারে সাতটি রকেট বাস উদ্বোধন করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বাসগুলি বিভিন্ন ডিপোতে পাঠানো হবে। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। জানা গিয়েছে, মোট ২২টি রকেট বাস পেয়েছিল নিগম। তারমধ্যে দু’টি এসি ও একটি নন এসি রকেট বাসের উদ্বোধন আগেই করা হয়েছে। বাকি ন’টি বাসের মধ্যে দু’টি রকেট বাস আগেই অন্য ডিপোতে পাঠানো হয়েছে। এবার বাকি সাতটি রকেট বাসের উদ্বোধন করা হল। এনবিএসটিসি’র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, এদিন সাতটি রকেট বাসের উদ্বোধন করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ