Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাজেটের চেয়ে বেশি খরচ, ব্যাখ্যা চাইল কর্মচারী রাজ্য বিমা নিগম

নির্ধারিত বাজেটের থেকেও বহু ক্ষেত্রে খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি অর্থ। মকুব করে দেওয়ার আবেদনও আসছে ঘনঘন। সবমিলিয়ে অধিকাংশ সময়েই দিতে হচ্ছে জবাবদিহিও।

বাজেটের চেয়ে বেশি খরচ, ব্যাখ্যা চাইল কর্মচারী রাজ্য বিমা নিগম
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্ধারিত বাজেটের থেকেও বহু ক্ষেত্রে খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি অর্থ। মকুব করে দেওয়ার আবেদনও আসছে ঘনঘন। সবমিলিয়ে অধিকাংশ সময়েই দিতে হচ্ছে জবাবদিহিও। নিগমের একাধিক ফিল্ড অফিসের এহেন কাজ নিয়ে ইতিমধ্যেই চরম বিড়ম্বনায় পড়েছে ইএসআইসি। এরপরই ফিল্ড অফিসগুলোর উদ্দেশে এই বিষয়ে ‘জাস্টিফিকেশন’ চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি)। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সরকারি সূত্রে ব্যাখ্যা দেওয়া হয়েছে, নিগমের প্রতিটি কাজের জন্যই আলাদা বাজেট বরাদ্দ হয়। দেখা গিয়েছে, অনেক সময়ই নির্ধারিত বাজেটের তুলনায় বেশি টাকা খরচ করে ফেলছে বহু ফিল্ড অফিস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ