Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পলিক্লিনিকের ভিতর কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

গতকাল, শনিবার রাতে জলপাইগুড়ি শহরের একটি পলিক্লিনিক থেকে এক কর্মীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনার জেরে সেখানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।

পলিক্লিনিকের ভিতর কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গতকাল, শনিবার রাতে জলপাইগুড়ি শহরের একটি পলিক্লিনিক থেকে এক কর্মীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৃতের নাম রাহুল রায়। পলিক্লিনিকের মালিক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁদের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার জেরে আজ ওই পলিক্লিনিকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। দুপুরে পলিক্লিনিকের সামনে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ দেখানো হয়। এলাকায় উত্তেজনা আছে।

Advertisement

মৃতের বাবার অভিযোগ, পলিক্লিনিকে কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর ছেলের। ‘পলিক্লিনিকের মালিক ও তাঁর স্ত্রী আমার ছেলের উপর মানসিক নির্যাতন চালাতেন। যে কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে’ বলে অভিযোগ করেন তিনি। গোটা ঘটনার পিছনে গভীর রহস্য রয়েছে বলে দাবি মৃতের পরিবারের। যদিও এনিয়ে পলিক্লিনিকের মালিক কোনও মন্তব্য করতে চাননি। এদিকে, ঘটনার জেরে গতকাল রাতে ওই ডক্টরস কর্নারে ভাঙচুর চালায় একদল উত্তেজিত বাসিন্দা।

Advertisement
সম্পর্কিত সংবাদ