নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শুক্রবার কোচবিহারের মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির নবনিযুক্ত জনপ্রতিনিধি সদস্য অভিজিৎ দে ভৌমিক। মেডিক্যাল কলেজের জনপ্রতিনিধি সদস্যের দায়িত্ব পাওয়ার পর এটাই তাঁর ছিল প্রথম হাসপাতাল পরিদর্শন। এদিনের পরিদর্শনে মেডিক্যাল কলেজের নিরাপত্তা, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ একাধিক বিষয় খতিয়ে দেখেন তিনি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সরজমিনে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ নির্মলকুমার মণ্ডল, সুপার ডাঃ সৌরদীপ রায় সহ আধিকারিকরা।



