Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রবিবার সকালে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের দক্ষিণ পাটকাপাড়ায় হাতির তাণ্ডব

হাতির হানায় আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকে। রবিবার সকালে চিলাপাতা জঙ্গল থেকে ১৯টি হাতি ঢুকে পড়ে দক্ষিণ পাটকাপাড়া গ্রামে।

রবিবার সকালে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের দক্ষিণ পাটকাপাড়ায় হাতির তাণ্ডব
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ১৩:০১
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাতির হানায় আতঙ্ক ছড়াল আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকে। রবিবার সকালে চিলাপাতা জঙ্গল থেকে ১৯টি হাতি ঢুকে পড়ে দক্ষিণ পাটকাপাড়া গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন বনকর্মীরা। মোতায়েন করা হয়েছে পুলিশও।

Advertisement

জানা গিয়েছে, দাঁতালের দলটি এলাকায় কোনও ক্ষয়ক্ষতি করেনি। দীর্ঘক্ষণের চেষ্টায় ১৬টি হাতিকে ইতিমধ্যে বক্সার পোড়োর জঙ্গলে ফিরিয়ে দিতে সফল হয়েছেন বনকর্মীরা। একটি শাবক সহ বাকি তিনটি হাতি পাটকাপাড়ার একটি ছোট চা বাগানের ফাঁকা জমিতে অবস্থান করছে। শাবক থাকায় বনকর্মীরা সতর্ক নজরদারি চালাচ্ছেন। তাদের কেউ যাতে বিরক্ত না করে, সে জন্য চিলাপাতা ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা গোটা এলাকা ঘিরে রেখেছেন। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। মোবাইল ফোন নিয়ে দূর থেকে হাতির ছবি ক্যামেরাবন্দি করতে উৎসুক জনতার ভিড় জমিয়েছে। যদিও বনকর্মী ও পুলিশ হাতির দলের কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ