Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

এলিমেন্টারি মাই ডিয়ার হোমস: প্রথমবার ইংরেজি ছবি পরিচালনায় সৃজিত

টলিউডে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন আগেই। বলিউডেও সৃজিত মুখোপাধ্যায়ের নাম যথেষ্ট পরিচিত। কিন্তু এবার টলিউড-বলিউডের গণ্ডি পেরিয়ে একেবারে পশ্চিমি বিনোদন জগতের দুনিয়ায় পা বাড়ালেন বাঙালি পরিচালক। সৌজন্যে ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’।

এলিমেন্টারি মাই ডিয়ার হোমস: প্রথমবার ইংরেজি ছবি পরিচালনায় সৃজিত
  • ২৮ অক্টোবর, ২০২৫ ১৫:১০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিউডে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন আগেই। বলিউডেও সৃজিত মুখোপাধ্যায়ের নাম যথেষ্ট পরিচিত। কিন্তু এবার টলিউড-বলিউডের গণ্ডি পেরিয়ে একেবারে পশ্চিমি বিনোদন জগতের দুনিয়ায় পা বাড়ালেন বাঙালি পরিচালক। সৌজন্যে ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। 

Advertisement

যৌথ প্রযোজনায় এবার সৃজিত ছবি বানাতে চলেছেন বিশ্বখ্যাত লেখক আর্থার কোনান ডয়েলের উপর। সেই সিনেমারই নাম ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’। জানা গিয়েছে, গোয়েন্দাগুরু শার্লক হোমসের সৃষ্টিকর্তার জীবনকে ভিত্তি করে তৈরি হচ্ছে এই ছবি। হোমসের শহর লন্ডন সিটির দ্য গিল্ড হলে আর্থার কোনান ডয়েলকে নিয়ে ছবির ঘোষণা করেন সৃজিত। তবে শুধু পরিচালক নন, সিনেমার সহ প্রযোজকের ভূমিকাও পালন করতে চলেছেন তিনি।

জানা গিয়েছে, ছবির গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্টের হত্যা রহস্য দিয়ে। বাকি রহস্য তিনি পর্দার জন্য তুলে রেখেছেন। এর আগে শার্লক হোমসকে নিয়ে হিন্দি ওয়েব সিরিজ শেখর হোমস পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। বিবিসি প্রযোজিত সেই সিরিজের পরিচালনা বহুল প্রশংসিত হয়েছিল। এবার খোদ শার্লক স্রষ্টা তাঁর সিনেমার ‘নায়ক’। গোয়েন্দাপ্রেমী দর্শকরা তাঁর এই নতুন ছবি দেখার জন্য যে মুখিয়ে থাকবেন সেই কথা বলাই বাহুল্য।

 

সম্পর্কিত সংবাদ