Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ঈশানের বিচ্ছেদ?

মডেল চাঁদনি বেইঞ্জের সঙ্গে অভিনেতা ঈশান খট্টরের প্রেমের সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের। ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা, তাঁদের বিচ্ছেদ হয়েছে।

ঈশানের বিচ্ছেদ?
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• মডেল চাঁদনি বেইঞ্জের সঙ্গে অভিনেতা ঈশান খট্টরের প্রেমের সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের। ইন্ডাস্ট্রির অন্দরে জল্পনা, তাঁদের বিচ্ছেদ হয়েছে। শোনা যায়, ২০২৩ সাল থেকে ঈশান ও চাঁদনির প্রেমের সম্পর্কের শুরু। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দু’জনে ঘোষণা না করলেও একাধিকবার একত্রে ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা। তা থেকেই দুইয়ে দুইয়ে চার করেছেন অনুরাগীরা। তবে সম্প্রতি জল্পনা শুরু হয়েছে তাঁদের বিচ্ছেদ নিয়ে। কেন? শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে নাকি ঈশানের সম্পর্ক শুরু হয়েছে। সম্প্রতি সারার সঙ্গে একটি কাজও করেছেন অভিনেতা। সেখানেই নাকি তাঁদের বন্ধুত্ব। যদিও পুরোটাই জল্পনার পর্যায়ে। কবে এ বিষয়ে সিলমোহর পড়ে, তার অপেক্ষায় অনুরাগীরা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ