Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

করণের অতিথি সলমন

‘কফি উইথ করণ’-এর নবম সিজন নিয়ে ফিরছেন করণ জোহর। প্রথম এপিসোডে অতিথি হিসাবে থাকবেন অভিনেতা সলমন খান। করণের অনুষ্ঠানে একসঙ্গে একাধিক তারকাকে দেখা যায়।

করণের অতিথি সলমন
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘কফি উইথ করণ’-এর নবম সিজন নিয়ে ফিরছেন করণ জোহর। প্রথম এপিসোডে অতিথি হিসাবে থাকবেন অভিনেতা সলমন খান। করণের অনুষ্ঠানে একসঙ্গে একাধিক তারকাকে দেখা যায়। তবে প্রথম পর্বে সলমন একাই উপস্থিত থাকবেন বলে খবর। বলি তারকাদের ‘হাঁড়ির খবর’ বের করতে করণের জুড়ি মেলা ভার। সলমনের কোন পর্দা তিনি ফাঁস করবেন, তার অপেক্ষায় অনুরাগীরা। এর আগেও অবশ্য বেশ কয়েকবার করণের অনুষ্ঠানে অতিথি হিসাবে এসেছেন সলমন। চলতি বছর অক্টোবর বা নভেম্বরে শুরু হবে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন। সলমন ছাড়াও অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন ভিকি কৌশল, দিলজিৎ দোসাঞ্জ, আমির খান, অক্ষয় খান্না, সইফ আলি খান, জয়া বচ্চন, কাজল, করিনা কাপুর খান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি সহ আরও অনেকে। যদিও অতিথি তালিকা এখনও চূড়ান্ত নয়।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ