• জীবনীচিত্রে অভিনয়ের জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন হয়, জানেন অভিনেতা জন আব্রাহাম। সে জন্য রোহিত শেট্টি পরিচালিত তাঁর আসন্ন ছবির জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন জন। ছবিতে আইপিএস রাকেশ মারিয়ার ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। রাকেশের ২০ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সময়কাল দেখা যাবে পর্দায়। সমস্ত বয়সকালই পর্দায় ফুটিয়ে তুলবেন জন। ২০ ও ৩০ বছরের রাকেশকে পর্দায় তুলে ধরতে ওজন বাড়াতে হচ্ছে অভিনেতাকে। আবার ৬০ বছর বয়সকে পর্দায় তুলে ধরতে ওজন কমাতে হচ্ছে তাঁকে। এর আগে কখনো কোনো চরিত্রের জন্য দেহে এধরনের পরিবর্তন করেননি জন। প্রথমবার এমন অভিজ্ঞতা হচ্ছে তাঁর।



