Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়ি বিদ্যুতের সমস্যা, হাত পাখা নিয়ে স্থানীয়দের বিক্ষোভ

দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে। এই অভিযোগ তুলে ময়নাগুড়ি বিদ্যুৎ দপ্তরে হাজির হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

ময়নাগুড়ি বিদ্যুতের সমস্যা, হাত পাখা নিয়ে স্থানীয়দের বিক্ষোভ
  • ১৬ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুতের সমস্যা রয়েছে। এই অভিযোগ তুলে ময়নাগুড়ি বিদ্যুৎ দপ্তরে হাজির হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন হাত পাখা নিয়ে বিক্ষোভও দেখান স্থানীয়রা।

Advertisement

অভিযোগ, বিদ্যুতের লো ভোল্টেজ থাকার কারণে এলাকার কোনও ঘরেই না কী পাখা চলে না। এমনকী আলো পর্যন্ত ঠিক মতো জ্বলে না। সমস্যায় নাজেহাল এলাকাবাসীরা। পাশাপাশি এলাকার কিছু লোক রোজগারের জন্য টোটো কিনেছিলেন। কিন্তু সেখানেও সমস্যা। চার্জ দিতেই পারা যায় না। শেষেমেশ বিদ্যুতের সমস্যার জন্য তাঁরা টোটো বিক্রিই করে দিয়েছেন। অন্যদিকে, এই ঘটনায় এলাকার বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার জানিয়েছেন তিনি দ্রুত ঘটনাস্থলে যাবেন। পুরো বিষয়টি খতিকয়ে দেখবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ