Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাংলাদেশে নির্বাচন, বাণিজ্য বন্ধ থাকল চ্যাংরাবান্ধায়

বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ার দিন চ্যাংরাবান্ধা ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট, সিল করে রাখা হল।

বাংলাদেশে নির্বাচন, বাণিজ্য বন্ধ থাকল চ্যাংরাবান্ধায়
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেখলিগঞ্জ: বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ার দিন চ্যাংরাবান্ধা ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট, সিল করে রাখা হল। ফলে বৃহস্পতিবার ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার কার্যত বন্ধ থাকে। যদিও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা ছিল। তবে সন্ধ্যা পর্যন্ত কোনো যাত্রীকে সীমান্ত পার হতে দেখা যায়নি। অর্থাৎ এদিন ভারত থেকে বাংলাদেশে কিংবা বাংলাদেশ থেকে ভারতে কেউই যাতায়াত করেননি। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রভাব এর আগেই সীমান্তের এপারে পড়েছিল। বৈদেশিক বাণিজ্য কমে যাওয়ার পাশাপাশি দুই দেশের সম্পর্কের অবনতির ছবিও ফুটে উঠেছিল বিভিন্ন ঘটনায়। তবে ফের ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সীমান্ত এলাকার বাসিন্দাদের একাংশের আশা, আগামী দিনে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে এবং বাণিজ্য ফের গতি পাবে।  

Advertisement

এদিন বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। চ্যাংরাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে বিএসএফের পাশাপাশি ইমিগ্রেশন পুলিশ ও শুল্কদপ্তরের আধিকারিকরা বাড়তি নজরদারি চালান। একইরকম নজরদারি ছিল ফুলবাড়িতে। চেকপোস্ট সংলগ্ন মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিও বন্ধ রাখা হয়। যাত্রী পারাপার ও আমদানি-রপ্তানি বন্ধ থাকায় স্থলবন্দর এলাকা ছিল অনেকটাই শুনশান। বিএসএফের উত্তরবঙ্গের এক আধিকারিক জানান, সীমান্তে সর্বদাই কড়া নজরদারি থাকে। তবে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে এদিন নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ