Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়েই ভোটার তালিকা সংশোধনে নামছে নির্বাচন কমিশন

রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়ে ভোটার তালিকা সংশোধনের পথে হাঁটতে চাইছে নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডাকা সর্বদল বৈঠকে এই বার্তাই দেোয়া হয়েছে কমিশনের তরফে।

রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়েই ভোটার  তালিকা সংশোধনে নামছে নির্বাচন কমিশন
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনৈতিক দলগুলিকে সঙ্গে নিয়ে ভোটার তালিকা সংশোধনের পথে হাঁটতে চাইছে নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডাকা সর্বদল বৈঠকে এই বার্তাই দেোয়া হয়েছে কমিশনের তরফে। প্রতিটি রাজনৈতিক দলের কাছে বুথ লেভেল এজেন্ট বা তাদের তরফে প্রতিনিধি দেওয়ার আর্জি জানিয়েছেন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস।

Advertisement

চলতি বছরের ১ ফেব্রুয়ারি নদীয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যু হয়। তারপর থেকে ওই আসনটি ফাঁকা পড়ে রয়েছে। নিয়ম অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে এই আসনে উপ নির্বাচন করাতে হবে। সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসে যে ভোটার তালিকা তৈরি হয়, সেই অনুযায়ী উপ নির্বাচন হয়ে থাকে। কিন্তু এবার কমিশন নজিরবিহীনভাবে কালীগঞ্জ বিধানসভার ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। ৫ মে’র মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তারপরই ঘোষিত হবে উপ নির্বাচনের দিনক্ষণ। এপিক নিয়ে চলতি বিতর্কের আবহে কমিশনের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 
এই কাজে রাজনৈতিক দলগুলির সার্বিক সহযোগিতা চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সরকারি আধিকারিক তথা বুথ লেভেল অফিসারদের ভোটার তালিকা সংশোধনের কাজে রাজনৈতিক দলগুলির প্রতিনিধি যাতে সাহায্য করেন, সেই আর্জি জানানো হয়েছে। রাজ্যে রাজ্যে একই নম্বরে একাধিক এপিক খোঁজার যে কাজ শুরু হয়েছে, তাও পাশাপাশি চলবে বলে রাজনৈতিক দলগুলিকে জানিয়েছে কমিশন। এক্ষেত্রেও রাজনৈতিক দলগুলির সার্বিক সহযোগিতা আশা করছে নির্বাচন কমিশন। এদিকে, পয়লা বৈশাখের আগেই নতুন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) নিয়োগ হবেন বলে জানা গিয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে এই দায়িত্ব সামলাচ্ছেন দিব্যেন্দুবাবু।

Advertisement
সম্পর্কিত সংবাদ