সংবাদদাতা, ৩০ মে: ভোররাতের নিস্তব্ধতা ভেঙে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। আজ, শুক্রবার ভোররাতে বারুইপুর মহকুমা হাসপাতালের পিছনে উকিলপাড়ায় এক ৮০ বছরের প্রৌঢ়ার বাড়িতে লুটপাট চালাল দুষ্কৃতীরা। ওই প্রৌঢ়ার নাম মায়া মণ্ডল। জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও মায়াদেবী ভোর সাড়ে চারটেতে ঘুম থেকে ওঠেন। তারপরে বাড়ির সদর দরজা খুলতেই মুখে কাপড় বাঁধা অবস্থায় দু-তিনজন দুষ্কৃতী হঠাৎ ঘরে ঢুকে পড়ে। প্রৌঢ়াকে লাঠি দেখিয়ে তারা ভয় দেখায়। তার কাছ থেকে তিনটি সোনার আংটি, এক জোড়া সোনার দুল এবং দোতলার একটি ঘর থেকে কিছু নগদ টাকা লুট করে। নাইট ডিউটি থাকায় ছেলে বাড়িতে ছিলেন না।



