Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ই-রিকশর ধাক্কায় মৃত্যু বৃদ্ধার

সল্টলেকে ই-রিকশর ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম শিখা দত্ত (৭২)। তিনি সল্টলেকের বি এল-৯৮ ব্লকে থাকতেন। গত ১ মে রাতে বাড়ির সামনেই তাঁকে একটি ই-রিকশ সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।

ই-রিকশর ধাক্কায় মৃত্যু বৃদ্ধার
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকে ই-রিকশর ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম শিখা দত্ত (৭২)। তিনি সল্টলেকের বি এল-৯৮ ব্লকে থাকতেন। গত ১ মে রাতে বাড়ির সামনেই তাঁকে একটি ই-রিকশ সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ওই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সোমবার বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। ই-রিকশর চালকের খোঁজ চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ