নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ফের একজোট হয়ে তালডাংরা উপনির্বাচনের প্রচারে নামলেন বাঁকুড়া জেলা তৃণমূলের নেতা-নেত্রীরা। সোমবার দলের প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সমর্থনে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী থেকে সভাধিপতি অনুসূয়া রায়, বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান অলকা সেনমজুমদার সহ অন্যান্য নেতানেত্রীরা এদিন তালডাংরা বিধানসভা এলাকায় প্রচার সারেন। বিভিন্ন সময়ে শাসক দলের অন্দরে নেতাদের মধ্যে মতানৈক্য নিয়ে জল্পনা ছড়িয়েছে। কালীপুজোর সময়েও নেতানেত্রীদের মধ্যে অনৈক্যের ছবি ধরা পড়ে। প্রার্থীর হয়ে প্রচার বা জনসংযোগ করার থেকে নেতানেত্রীদের একাংশ অনুগামীদের পুজো উদ্বোধনকে অগ্রাধিকার দেন বলে তৃণমূলের অন্দরেই অভিযোগ ওঠে। তারজন্য জেলার এক তৃণমূল নেতাকে রাজ্য নেতৃত্বের তরফে ডেকে পাঠানো হয় বলেও শাসক দল সূত্রে খবর। এদিন অবশ্য তৃণমূল নেতৃত্বের তরফে ঐক্যের ছবি তুলে ধরা হয়।
Advertisement
তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, বিরোধীরা অযথা আমাদের দলের অনৈক্য নিয়ে অপপ্রচার করছে। এসব করে তৃণমূলের কোনও অনিষ্ট করা যাবে না। এদিন আমি প্রার্থীকে নিয়ে তালডাংরা ব্লকের হারমাসরা অঞ্চলের পাথরকুড়িয়া বুথে পথসভা করেছি। সেখানে মহিলাদের উপস্থিতি ছিল খুব ভালো। এদিন সভাধিপতি, পুর চেয়ারম্যান ও ব্লক সভাপতিরা বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি প্রচার করেছেন। আমরা বরাবর একজোট হয়ে প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছি।
বিজেপি-র বিরুদ্ধে অরূপবাবু এদিন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলেন। তিনি বলেন, বিজেপি প্রার্থীর নাম ও পদ্মফুল আঁকা ‘টি-শার্ট’ পরে এদিন হারমাসরা অঞ্চলে ওই দলের কর্মীরা ঘুরে বেড়িয়েছেন। এভাবে বিজেপি পোশাক দিতে পারে না। আমরা এব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব।
তালডাংরা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী বলেন, আমাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। কাউকে দলের তরফে কোনও ‘টি-শার্ট’ দেওয়া হয়নি। তৃণমূল ঘাসফুল আঁকা পোশাক বিলি করছে বলে আমিও শুনেছি। তৃণমূল বিজেপি প্রার্থীর তোলা পাল্টা অভিযোগ উড়িয়ে দিয়েছে। এদিন সকালে তালডাংরা ব্লকের ফুলমতি অঞ্চলের বামুনডাঙা বুথে একটি মন্দিরে পুজো দিয়ে তৃণমূল প্রার্থী ফাল্গুনীবাবু প্রচার শুরু করেন। তিনি পরপর ওই ব্লকের একাধিক গ্রামে যান। প্রার্থীকে দেখতে অনেকেই ভিড় জমান। বিজেপি প্রার্থী অনন্যাদেবী এদিন সিমলাপাল ব্লকের মাচাতোড়া অঞ্চলে ভোট প্রচার করেন। পিকআপ ভ্যানে চেপে তিনি একাধিক গ্রামে জনসংযোগ সারেন। সিপিএম প্রার্থী দেবকান্তি মোহান্তি এদিন হারমাসরা অঞ্চলের পাকসাড়া, জরকা, করণবেদিয়া, শুশুনিয়া, তিলাবনী সহ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি প্রচার করেন। তাঁর সঙ্গে দলের কর্মীরা পতাকা নিয়ে মিছিল করেন।