Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

একই রেশন গোডাউনে ৬০ বার হাতির হানা

একই রেশন গোডাউনে ৬০ বার হাতির হানা
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: মঙ্গলবার ভোরে নাগরাকাটার বামনডাঙা চা বাগানে  হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হল একটি রেশনের গোডাউন এবং চা বাগানের সীমানা প্রাচীর। হাতিটি দিনভর চা বাগানের স্টাফ লাইনের কাছে দাঁড়িয়ে থেকে  মাঝে মধ্যে গ্রামে ঢোকারও চেষ্টা করে। যদিও শ্রমিকরা হাতিটিকে বার বার তাঁড়িয়ে দেন। এঘটনায় ওই চা বাগানে আতঙ্ক ছড়ায়। 
Advertisement
হাতিটি পার্শ্ববর্তী গোরুমারা জঙ্গল থেকে বেড়িয়ে এসে ফ্যাক্টরি লাইনের কাছে প্রেমলাল আগরওয়ালের রেশনের গোডাউন ঘর ভেঙে দশ বস্তা নষ্ট করে দেয়। এই গোডাউন ঘরটি এনিয়ে ৬০ বার ভেঙেছে হাতিতে।  শ্রমিকরা তাড়া করলে হাতিটি ৩০ ফুট ফ্যাক্টরির সীমানা প্রাচীর ভেঙে গোরুমারা জঙ্গলে চলে যায়। কিন্তু ফের হাতিটি স্টাফলাইনের কাছে দাঁড়িয়ে থাকে। এদিন বিকেল সাড়ে চারটা পর্যন্ত হাতিটিকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
সম্পর্কিত সংবাদ