Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

কৃষ্ণনগরে ডিম থেরাপি, হাইকোর্টে মহুয়া

কৃষ্ণনগরে ডিম থেরাপির শিকার হওয়ার ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট শিবিরের সাংসদ মহুয়া মৈত্র।

কৃষ্ণনগরে ডিম থেরাপি, হাইকোর্টে মহুয়া
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কৃষ্ণনগরে ডিম থেরাপির শিকার হওয়ার ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন কালীঘাট শিবিরের সাংসদ মহুয়া মৈত্র। ওই ঘটনায় এবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসের দৃষ্টি আকর্ষণ করেন মহুয়ার আইনজীবী। দ্রুত শুনানিরও আবেদন জানান। তবে বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিলেও দ্রুত শুনানির আরজি নাকচ করে দিয়েছেন। তালিকা মেনেই মামলাটি শুনানির জন্য উঠবে বলে জানান বিচারপতি। গত সপ্তাহ নিজ লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে ডিম-হামলার শিকার হন মহুয়া। তাঁর অভিযোগ, আদালত পর্যাপ্ত নিরাপত্তা দিতে বললেও পুলিশ কোনো পদক্ষেপ করেনি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ